মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

কাশ্মীর সমস্যা সমাধানে বহুপাক্ষিক আলোচনা প্রয়োজন: এরদোগান

শেয়ার করুন

কাশ্মীর সমস্যার মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করল তুরস্ক। ভারতে সফররত তুরস্কের প্রেসিডেন্ট এর্দোগান আজ সোমবার হায়দারাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

তার আগে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, কাশ্মীর সমস্যা সমাধানে বহুপাক্ষিক আলোচনার প্রয়োজন। সেই আলোচনার অংশীদার হতে চায় তুরস্কও। এই আলোচনায় প্রয়োজনে মধ্যস্থতাও করতে চান বলে এদিন জানিয়ে ছিলেন তিনি।

এরদোগান আরও বলেন, তার মতে বিশ্বের শান্তি বজায় রাখার একটাই পথ আলোচনা। সেই পথেই ভারত পাকিস্তানকে এগোনো উচিত বলে জানিয়েছেন এরদোগান। ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই অত্যন্ত সুসম্পর্ক রয়েছে তুরস্কের। সেকারণেই এই মধ্যস্থতার প্রস্তাব।

এরদোগানের এই মন্তব্যের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ আধিকারিক রুচি ঘনশ্যাম বলেন, তুরস্কের প্রেসিডন্টের এই অনুভবের সম্মান করে ভারত। তবে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এনিয়ে কোনও প্রশ্নই নেই।

তুরস্কের কুর্দিশ সমস্যার সমাধানে কী করছেন প্রশ্ন করতে এরদোগান বলেন, দুটো সম্পূর্ণ পৃথক সমস্যা। কাজেই কাশ্মীর আর কুর্দিশ সংকট এক করে ফেলা ঠিক হবে না।

শেয়ার করুন