মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কাশ্মীরে লকডাউনে সেনা অভিযানে ২১ স্বাধীনতকামী নিহত

শেয়ার করুন


দ্য হিন্দুর বরাত দিয়ে ভারতের জনপ্রিয় অনলাইন পোর্টাল এই সময় জানায়, শনিবার ভোরে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে সেনা ও ‘সন্ত্রাসবাদীর’ মধ্যে গুলির লড়াই শুরু হয়। পুলওয়ামা জেলায় অবন্তীপোরার গোরিপোরা এলাকায় সেনাবাহিনীর গুলিতে তিন ‘সন্ত্রাসবাদী’ নিহত হয়েছে।

এর আগে দক্ষিণ কাশ্মীরের বিজবিহারার আরওয়ানিতে শুক্রবার দুই ‘জঙ্গিকে’ হত্যা করে নিরাপত্তা বাহিনী। নিহত ‘জঙ্গিরা’ এক পুলিশ কর্মীকে অপহরণ করেছিল বলে জানা যায়।

শুক্রবার পিটিআইর বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছিল, লকডাউনের মধ্যে কাশ্মীরে সেনা অভিযানে অন্তত ১৮ ‘সন্ত্রাসী’ নিহত হয়।

প্রসঙ্গত কাশ্মীরের স্বাধীনতাকামীদের ভারত সরকার ও দেশটির গণমাধ্যম ‘সন্ত্রাসী ও জঙ্গি’ বলে উল্লেখ করে থাকে। কাশ্মীরের স্বাধীনতাকামীরা দীর্ঘদিন ধরে স্বশাসন ও স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে।

পিটিআইর প্রতিবেদনে এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আরও বলা হয়, চলতি বছরে কাশ্মীরে সেনা অভিযানে এখন পর্যন্ত ৫০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। একই সময়ে নিরাপত্তা বাহিনীর ১৭ সদস্যও প্রাণ হারিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে গত ২৫ মার্চ থেকে প্রথমে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। পরে সেটি বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়। আরেক দফা বাড়িয়ে সেটি ১৬ মে পর্যন্ত করা হতে পারে বলে আলোচনা রয়েছে।

সূত্রঃ যুগান্তর

শেয়ার করুন