১১ এপ্রিল, ২০২৬ | ২৮ চৈত্র, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলা কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি (রেজি: নং-কক্স ১৮৭/০১) এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । শনিবার (১৮ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কক্সবাজার শহীদ স্নরণী রোডে পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন কক্সবাজার জেলা কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি মার্কেটে ভোট গ্রহন করা হয়। এরপরে ভোট গননা শেষে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। উক্ত সমিতিতে মোট ১৪ পদের বিপরীতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেন। এরমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতিসহ ১২ জন প্রার্থী।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, চাকা প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হক হেলালি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাসির উদ্দিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট চেয়ার প্রতীকে ৮১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান । তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল মালেক সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ ভোট ।

বিনা প্রতিদ্বীতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতিপদে মোঃ রফিক উল্লাহ ও ছিদ্দিকুর রহমান,সহ সাধারণ সম্পাদক পদে হাসান আল খায়ের,কোষাধ্যক্ষ পদে রিফাত উদ্দিন,সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ছালা উদ্দিন,দপ্তর সম্পাদক পদে আমজাদ হোসেন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ধন রুদ্র,প্রচার সম্পাদক পদে মীর কাসেম,নির্বাহী সদস্য পদে উত্তম কুমার দে,,মানিক সরকার,টিপু মল্লিক,আব্দুল মালেক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।