মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

“কারিতাস বাংলাদেশ” উখিয়া শাখার বিশাল বনভোজন সম্পন্ন

শেয়ার করুন

কক্সবাজারের কারিতাস টিম এক চিত্রে

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ শীতের দিনে ব্যস্ততার অবসরে বনভোজন বা পিকনিকে যাওয়ার আনন্দই আলাদা। সারাবছর ব্যস্ত থাকায় রুটিনের বাইরে যাওয়াই হয়নি উখিয়ার কারিতাস কর্মীদের। কিন্তু তাদের মনে পড়ে ফেলে আসা কোন এক শীতের পিকনিকের কথা। এর মধ্যে অনেক কারিতাস কর্মী আবার অনেক জায়গায় বেড়াতেও গিয়েছেন শীতের সময়কে উপভোগ করতে। কিন্তু সবাই মিলে কোথাও যাওয়া হয়নি তথা পিকনিক করা হয়নি।

প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরনী অনুষ্টান

বিজয়ের মাসে তথা ডিসেম্বরে স্মরণকালের স্মৃতি হিসেবে রাখতে যথাযোগ্য অনুষ্টানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এক বিশাল বনভোজনের আয়োজন করেছে “কারিতাস বাংলাদেশ” উখিয়া শাখা। ১৪ ডিসেম্বর শুক্রবার এই বিশাল বনভোজনের আয়োজন কারিতাসের উখিয়া প্রধান আবু তাহেরের নেতৃত্বে সম্পন্ন করা হয়।

কারিতাস বাংলাদেশ উখিয়া শাখার GIS টিম

এই বিশাল বনভোজন শুক্রবার সকাল সাড়ে আট টায় উখিয়ার মরিচ্যা অফিস থেকে হয়ে টেকনাফ, পাঠোয়ার টেক এবং কক্সবাজারের পর্যটন নগরী ইনানী সমুদ্র সৈকত জুড়ে হয়।

পাঠোয়ার টেকে সবাই একসাথে মিলিত হয় এবং ভোজন সম্পন্ন করে। পরে বিভিন্ন ধরনের মজার মজার প্রতিযোগিতা হয় সকল কারিতাস কর্মীদের মধ্যে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনও হয়।

এই বিশাল বনভোজনে উপস্থিত ছিলেন কারিতাস কক্সবাজার জেলা এবং রোহিঙ্গা প্রজেক্টের হেড অফ প্রোগ্রাম মাজহারুল ইসলাম, CFS প্রধান এমব্রোচ, GIS ম্যানেজার সজল দেবনাথ, MEAL ম্যানেজার আসিক ইকবাল, Shelter অফিসার সানজিদা, ইঞ্জিনিয়ার পরিতোষ, একাউন্ট্যান্ট আমিন, ফুয়াদ সহ সকল ডিপার্টমেন্টের কর্মীবৃন্দ। সবাই একসাথে আনন্দ-উল্লাসে মেতে উঠে এই আয়োজনে।

শেয়ার করুন