মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কারাগারে বদিকে ‘বাবা বদি’ বলে টিটকারী মারছেন কয়েদিরা

শেয়ার করুন

b6b88ce8dd43da4280cfa6fedcbda29a-Bodi-2
আজাদ হোসেন সুমন: ৩ বছরের দন্ডপ্রাপ্ত সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ‘বাবা বদি’ বলে টিটকারী মারছেন আশাপাশের সেলে থাকা অন্যান্য বন্দিরা। নারকোটিকস আন্ডারওয়ার্ল্ডে বহুল প্রচলিত মরণনেশা ইয়াবার আরেক নাম বাবা। সেই সূত্র ধরেই সাংসদ বদির ইয়াবার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে ‘বাবা বদি’ বলে টিটকারী মারছেন কয়েদিরা।
দুদকের মামলায় কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সাংসদ আব্দুর রহমান বদি সাজাপ্রাপ্ত হওয়ায় এবং ডিভিশন না পাওয়ায় আছেন সাধারণ কয়েদিদের পাশ্ববর্তী সেলে। বদির প্রতিবেশি হওয়ায় কয়েদিরা বেশ উৎফুল্লু। খুন, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রমামলাসহ বিভিন্ন ফৌজদারি মামলায় এই আসামীরা বিভিন্ন মেয়াদে সাজাভোগ করছে।
অপরাধ জগতের বাসিন্দারা নিজেদের পাশের সেলে ‘হাই প্রোফাইল’ অপরাধিকে দেখে উচ্ছসিত। তারা বদিকে উদ্দেশ্য করে দূর থেকে ‘বাবা’ বলে সম্বোধন করছে। বুঝতে পেরে বদি বেজায় রাগ। তিনি বিব্রতবোধ করছেন।
কিংকর্তব্যবিমূঢ কারারক্ষিরা প্রথমে বুঝতেই পারেননি। পরে জানতে পারেন ‘বাবা’ কয়েদিরা ইয়াবাকে বুজাচ্ছেন। পরে সেই কারারক্ষী কয়েকজন কয়েদীকে ধমক দিয়ে শাসিয়েছেন।
এ ব্যাপারে কাসিমপুর কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বনিক বলেন, সংসদ সদস্য বদি সুস্থ এবং স্বাভাবিক আছেন। তিনি শুক্রবারও সাধারণ কয়েদীদের মতই স্বাভাবিক খাবার খেয়েছেন। তিনি আরো বলেন, তার আইনজীবী সাক্ষাত করেছেন।

সুত্র : আমাদের সময়.কম

শেয়ার করুন