১৪ এপ্রিল, ২০২৬ | ১ বৈশাখ, ১৪৩৩ | ২৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

কারও প্রতিদ্বন্ধী হয়ে নয়, দূরন্ত লেখনির মাধ্যমে এগিয়ে যাবে “দৈনিক আজকের কক্সবাজার বার্তা”

shomoy
“আমরা নিরপেক্ষ নই, জনপক্ষে” এই স্লোগান মনে প্রাণে ধারন করে “দৈনিক আজকের কক্সবাজার বার্তা” সম্পূর্ণ নতুন আঙ্গিকে ও নতুন ব্যবস্থপনায় নবরূপে পাঠকের হাতে আসছে অগ্নিঝরা স্বাধীনতা দিবসের দিন(২৬ মার্চ)। এই উপলক্ষে মঙ্গলবার  জেলার বিভিন্ন উপজেলা ও শহরের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা হোটেল আল-আমিনস্থ “দৈনিক আজকের কক্সবাজার বার্তা ” কার্যালয়ে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো সেলিমের সভাপতিত্বে ও চীফ রিপোর্টার এইচ.এম নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত হয়। সভার শুরুতে দেশে রাজনৈতিক সহিংসতা ও পেট্রোল বোমায় নিহত ব্যক্তিদের স্বরণে শোক জানিয়ে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

এরপর প্রতিনিধিদের উদ্দ্যেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, দৈনিক আজকের কক্সবাজার বার্তার নির্বাহী সম্পাদক বাবু দুলাল বড়–য়া, বার্তা প্রধান জাবেদ আবেদীন শাহীন, ব্যবস্থপনা সম্পাদক মোঃ কাশেম আলী। নেতৃবৃন্দরা সভায় উপস্থিত প্রতিনিধিদের উদ্দ্যেশে বলেন, দৈনিক আজকের কক্সবাজার বার্তা জেলার জন্য পুরনো দৈনিক হিসেবে পরিচিত হলেও সময়ের আবর্তে আজ নব সাজে নবরূপে প্রকাশ করতে একঝাক মেধাবী কলম সৈনিক এগিয়ে এসেছে। বক্তারা আরো বলেন,  আমরা কারও প্রতিদ্বন্ধী হয়ে নয়, দূরন্ত লেখনির মাধ্যমে পাঠকদের মন জয় করে দৈনিক আজকের কক্সবাজার বার্তাকে ভালো অবস্থানে নেয়ার লক্ষে সবাই অঙ্গীকার বদ্ধ।

আর এইজন্য প্রয়োজন দক্ষ কলম সৈনিক ও মুক্তচিন্তার সংবাদকর্মী। আজকের কক্সবাজার বার্তা গণমানুষের একমাত্র সংবাদ মাধ্যম। আমরা কারও প্রতি দায়বদ্ধ না হয়ে সমাজের নানা অনিয়ম অবহেলীত স্থান গুলো জনসম্মূখে তুলে ধরতে নবাগত প্রতিনিধিদের প্রতি আহবান জানান, আর এই অনিয়ম গুলোকে লেখনির মাধ্যমে ভেঙ্গে ফেলতে দৈনিক আজকের কক্সবাজার বার্তা পাঠকদের বাতিঘরের ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

সভায় এইসময় উপস্থিত ছিলেন, প্রতিনিধি এম.শাহ আলম, শহর প্রতিনিধি এফ.এম সাকিব, ফাল্গুণী দাশ হৈমু, শাহ ওমর, ফারজানা হোছাইন বৃষ্টি, ইসমা তানজিমুন নিশাত, সারজিনা হোছাইন, আমিন , উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ মানিক, রামু প্রতিনিধি গোলম মওলা, টেকনাফ প্রতিনিধি দেলোয়ার হোসেন, সংবাদদাতা সাইফুল ইসলাম মামুন, উপকূলীয় প্রতিনিধি শহীদুল ইসলাম কাজল, চকরিয়া প্রতিনিধি শাহ জালাল শাহেদ, পেকুয়া প্রতিনিধি হাজী জালাল উদ্দিন, ধোয়া পালং প্রতিনিধি অশোক দাশ, ঈদগাও প্রতিনিধি মোজাফফর আহমদ, ভারুয়াখালী প্রতিনিধি মোসলেম উদ্দিন, বিজ্ঞাপন ম্যানেজার ওসমান গনী, কম্পিউটার ইনচার্জ হোসেন, সাকুলেশন ম্যানেজার মোহাম্মদ রমজান প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।