মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কাবা শরীফ ও মসজিদে নববীতে সেলফি তোলা নিষিদ্ধ

শেয়ার করুন

মুসলিম উম্মাহর সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের স্থান মক্কা নগরীর মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববি। এ দুই পবিত্র স্থানে সেলফি তোলা নিষিদ্ধ করেছেন হারামাইন কর্তৃপক্ষ।

মক্কা নগরীর মসজিদে হারাম তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিসহ হজ ও ওমরায় গিয়ে মানুষ সেলফি তোলে। কিছু মানুষের সেলফি তোলা অন্যান্য দর্শনার্থীদের সমস্যার কারণ হয়। সে কারণে সৌদি আরবের হারামাইন ওয়াশ শারিফাইন কর্তৃপক্ষ এক ফরমান জারি করেছে।
পবিত্র নগরীতে সেলফি তোলার ক্ষেত্রে বিতর্কের তৈরি হয়। মুসলিমদের এ পবিত্র স্থানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। সেখানে ইসরাইলের এক ইহুদি ধর্মযাজক প্রবেশ করে এবং সেলফি নেয়। সে সময় সৌদি সরকার এ সেলফির কারণে চরম বিতর্কের মাঝে পড়ে যায়।

ইসরাইলের ধর্মযাজকের সেলফির ঘটনার পর এক তুর্কী দম্পতির নিয়ত ছিল পবিত্র নগরী মক্কা ও মদিনায় যাওয়ার। তারা সেখানে গিয়ে ভিডিও করে তা প্রকাশ করে। আর এতে আরো চরম বিতর্কের মুখে পড়ে হারামাইন কর্তৃপক্ষ।

এছাড়া বিভিন্ন সময় এ সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সে কারণে এবার পবিত্র নগরীতে সেলফি তোলায় জোরদার নিষেধাজ্ঞা জারি করেছে সৌদির হারামাইন কর্তৃপক্ষ।

জানা গেছে, সেখানে কাউকে সেলফি তুলতে দেখলেই দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল বাজেয়াপ্ত করে নেবে।

শেয়ার করুন