মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি জাফর

শেয়ার করুন

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেছেন চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত বহুতল একাডেমিক ভবনটি উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ওই ভবনে পাঠদান কার্যক্রম।
নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল মালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমিল হোছাইন, সিনিয়র সহ-সভাপতি কলিম উল্লাহ কলি, সাধারণ সম্পাদক মনছুর আলম প্রমূখ। এতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন