মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ

কলাতলীতে পাহাড় কর্তনকালে এক শ্রমিক নিহত

শেয়ার করুন

index

কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় পাহাড় কর্তনকালে মাঠি চাপা পড়ে মোহাম্মদ হাশেম (৩৫) নামের শ্রমিক মারা গেছে। সোমবার বিকাল ৪ টার দিকে কলাতলীর আদর্শ গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাশেম ওই এলাকার মৃত ছালেহ আহমদ এর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, হাবিব ও ইদ্রিস নামের দুই প্রভাবশালি দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাহাড় কর্তন করে আসছিল। নিহত হাশেম তাদের শ্রমিক হিসাবে দৈনিক কাজ করছিল।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন