মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কলাতলীতে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

শেয়ার করুন

কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টস্থ এআর গেস্ট নামের এক হোটেল থেকে এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষ থেকে বক্সমোড়ানো অবস্থায় কক্সবাজার সদর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় এআর গেস্ট হাউজের ম্যানেজার কাজী মোশারফ হোসেনকে আটক করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেন।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আবদুর রহিম আরো জানান, দু’দিন আগে তমা নাম দিয়ে এ আর গেস্ট হাউজে ওঠেন এই যুবতী। তার সাথে স্বামী পরিচয়ে ছিলো আকাশ নামে একজন।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির মুখে বড় ধরনের আঘাত রয়েছে। শরীর ফুলে গেছে। লাশটি মর্গে রয়েছে। এই ঘটনায় হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

শেয়ার করুন