মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কলকাতায় দুই বাংলাদেশিকে গাড়ি চাপা দিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দুই বাংলাদেশিকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়া সেই চালককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। গ্রেফতারকৃত ওই তরুণ ভারতের জনপ্রিয় একটি চেইন রেস্তোঁরার মালিকের ছেলে।

শনিবার ইন্ডিয়া ট্যুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টিপাতের সময় কলকাতার লাউডন স্ট্রিট ও শেক্সপিয়র সরণির সংযোগস্থলে পাশে ট্রাফিক নিয়ন্ত্রণ বুথে আশ্রয় নিয়েছিলেন কাজী মুহাম্মদ মইনুল আলম (৩৬) এবং ফারহানা ইসলাম তানিয়া (৩০) নামের দুই বাংলাদেশি।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি বিলাসবহুল জাগুয়ার গাড়ি পাশের একটি মার্সিডিজ গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে দুই বাংলাদেশিকে চাপা দেয়। তাদের সঙ্গে দাঁড়িয়ে থাকা আরো এক পথচারী এতে মারাত্মক আহত হন।

পরে তাদের তিনজনকে উদ্ধার করে স্থানীয় এসএসকেএম হাসপাতালে নেয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন বলে জানান চিকিৎসক।

আরসালান রেস্টুরেন্ট চেইনের মালিকের ছেলে পারভেজ আরসালান (২২) ওই জাগুয়ারটি চালাচ্ছিলেন। কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছে। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন।

শেয়ার করুন