মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

করোনা জয় করে কর্মস্থলে ফিরলেন টেকনাফ হাসপাতালের ৬ চিকিৎসক

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ

করোনা জয় করে নিজ কর্মস্থলে যোগদান করেছেন কক্সবাজারের টেকনাফ হাসপাতালের ৬ জন চিকিৎসক। তারা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, ডাঃ প্রণয় রুদ্র (এমওডিসি), ডাঃ নাঈমা সিফাত (মেডিকেল অফিসার), ডাঃ সুব্র দেব(মেডিকেল অফিসার), ডাঃ জাকারিয়া মাহমুদ (মেডিকেল অফিসার), ডাঃ আহনাফ চৌধুরী (মেডিকেল অফিসার)।

আরও ২ জন চিকিৎসক চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন আপন দুই বোন, ডাঃ রোমানা রশিদ(মেডিকেল অফিসার) ও অপরজন হলেন ডাঃ সোমানা রশিদ(মেডিকেল অফিসার)।

বুধবার (৮ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।

ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার দায়িত্বে নিয়োজিত থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ জন করোনা আক্রান্ত চিকিৎসকের মধ্যে ৬ জন চিকিৎসক কর্মস্থলে যোগদান করেছেন।তবে আরও ২ জন চিকিৎসক চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালের অনেকগুলো চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় রোগীদের সেবা প্রদানের জন্য কষ্টকর হয়ে পড়ছিল।তাই রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে করোনা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ৬ জন চিকিৎসককে কর্মস্থলে যোগদান করা হয়েছে।বাকি দুজন সুস্থ হলে তাদেরকেও সঙ্গে সঙ্গে কর্মস্থলে যোগদান করা হবে।

শেয়ার করুন