মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

করোনা উপসর্গ নিয়ে বগুড়ার সাবেক এমপির মৃত্যু

শেয়ার করুন

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন বগুড়ার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল। গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি প্রয়াত এমপি মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

এ ব্যাপারে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু জানান, কামরুন্নাহার পুতুল গত কয়েকদিন ধরে জ্বর, কাশি, পাতলা পায়খানা এবং খাবারে অরুচি জনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি।

তিনি আরো বলেন, কামরুন্নাহার পুতুল কয়েকদিন আগে তার অসুস্থ ছেলেকে দেখতে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর থেকে তিনি অসুস্থতা বোধ করেন। তার শারীরিক সমস্যাগুলো করোনা উপসর্গের সঙ্গে মিলে যাওয়ায় তিন দিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। তবে করোনা সন্দেহভাজন হিসেবেই তার লাশ দাফনের ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রাজনীতিতে যোগদানের আগে রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন কামরুন্নাহার পুতুল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি তৎকালীন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনে সংসদ সদস্য হন। তার স্বামী মরহুম মোস্তাফিজার রহমান পটল ১৯৭৩ সালে বগুড়ার গাবতলী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন