মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

করোনা আতংকে সবধরনের খেলা স্থাগিত

শেয়ার করুন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত ঘরোয়া ও ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক সব খেলা স্থগিত। করোনাভাইরাস আতঙ্কের কারণে সোমবারদেশের সব খেলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করছে করোনাভাইরাস। এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ছোঁয়াছে এই ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে।

করোনাভাইরাসের কারণেই স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের অনেক খেলা ইতিমধ্যে স্থগিত হয়েছে। বন্ধ হয়েছে বেশকিছু টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজও।

ছোঁয়াছে এই ভাইরাসে বিশ্বে প্রায় ৬হাজার মানুষেরমৃত্যুর খবর পাওয়া গেছে।আক্রান্ত হয়েছেন অসংখ্য মানুষ। যে কারণে বাড়তি সতর্ককতা হিসেবে অনেকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন।

করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশ দলের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচ স্থগিত করা হলেও প্রিমিয়ার ফুটবল লিগ চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিলবাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

অন্যদিকে করোনা আতঙ্কের মধ্যেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

১৫ মার্চ শুরু হয় ঢাকা প্রিমিয়ার লিগ। খেলা শুরুর দ্বিতীয় দিনেই ঘোষনা আসে করোনাভাইরাসের কারণে ঘরোয়া সব খেলা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত। ঢাকা প্রিমিয়ারলিগে অংশগ্রহনকারী দলগুলো একটি করে ম্যাচ খেলার পরই লিগ স্থগিত হয়ে যায়।

করোনা আতঙ্কে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, করোনা সন্দেহে অস্ট্রেলিয়ান তারকা পেসার কেন রিচার্ডসনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তার শরীরে করোনার কোনো আলামত পাওয়া যায়নি

সূত্রঃ যুগান্তর

শেয়ার করুন