মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে খরুলিয়ার প্রবাসীর মৃত্যু

শেয়ার করুন

শাহীন মাহমুদ রাসেলঃ সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সৌদি আরবের সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন ওই ব্যক্তির ভাতিজা মো: ফয়সাল।

করোনায় আক্রান্ত হয়ে মৃত সৌদি প্রবাসী ওই ব্যক্তির নাম হাজী আমান উল্লাহ (৪৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজারপাড়া এলাকার মৃহ সুলতান আহাম্মদের ছেলে। তার বড় ভাই ছৈয়দ নূর সওদাগরের ছেলে মো: ফয়সাল শুক্রবার বিকেলে এ খবর জানিয়েছেন।

পরিবার থেকে জানা গেছে, আমান উল্লাহ মক্কা কুনকারিয়ার একটি মার্কেটের বিভিন্ন দোকানে চাকরি করতো। গত ২৯ মার্চ তিনি হার্টের সমস্যা, সর্দি-কাশি-জ্বর নিয়ে সৌদি আরবের মক্কার একটি হাসপাতালে ভর্তি হন। তিনদিন পর করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে সৌদি সরকার তাকে হাসপাতালে আইসোলেশনে রাখে। এ অবস্থায় পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন