২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

করোনার প্রভাবে প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

মুজিববর্ষ উদযাপনে আন্তর্জাতিক উপ-কমিটির সভা শেষে মঙ্গলবার তিনি এ তথ্য জানান।

দুদিনের দ্বিপক্ষীয় সফরে আগামী ৩০ মার্চ জাপানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ সরকার প্রধানের।

এই সফর স্থগিত করা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাপানে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু জাপানেও করোনাভাইরাস বেশ ছড়িয়েছে, সেহেতু সফর স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়ে জাপান সফর পরে হবে। তাতে তাদেরও কোনো আপত্তি নাই।

সফর স্থগিতের ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা যেখানে যাই, মাননীয় প্রধানমন্ত্রী গেলে একটা বড় ব্যবসায়িক প্রতিনিধি যায়, আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়ে।

ওরা (জাপান) বলেছে, বড় প্রতিনিধিদল যেভাবে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, এমন বড় জমায়েত বোধহয় এই প্রেক্ষিতে সম্ভব না।

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে মুজিববর্ষ উদ্বোধনের মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল জাতীয় প্যারেড স্কয়ারে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বিদেশি অতিথিদেরও ওই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল।

উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা জানান, ধরা পড়া করোনা রোগী দুজন ইতালিফেরত। তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। সরকার ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। এ কারণে মুজিববর্ষের অনুষ্ঠানমালাও কমিয়ে আনা হয়েছে।

সূত্রঃ যুগান্তর

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।