২৫ এপ্রিল, ২০২৬ | ১২ বৈশাখ, ১৪৩৩ | ৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

কক্সবাজার ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা দিলেন নজিবুল ইসলাম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার ৩ সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি জননেতা মোহাম্মদ নজিবুল ইসলাম দলীয় মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

জননেতা মোঃ নজিবুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আ.লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, আসিফ উল মওলা, যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, দপ্তর সম্পাদক সাহেদ আলী,সদর উপজেলা আ.লীগ নেতা স্বরুপম পাল পাঞ্জু,পৌর আ.লীগের কার্যকরী পরিষদ সদস্য আশিকুর রহমান,১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম, সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন,৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির,১১ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম। পৌর আ.লীগ নেতা বেলাল উদ্দিন,উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা,উপ দপ্তর সম্পাদক সোহেল রানা,সাবেক ছাত্রনেতা ও প্রকৌশলী অন্তিক চক্রবর্তী প্রমুখ।

এসময় জননেতা মোঃ নজিবুল ইসলাম বলেন, কক্সবাজার ৩ আসনের জনগণের জীবনমান উন্নয়নে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “স্মার্ট বাংলাদেশ” ভিশন বাস্তবায়নে দলের একনিষ্ট কর্মী হিসেবে  দেশ এবং নিজের নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করতে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।
মো. নজিবুল ইসলাম কক্সবাজার পৌরআওয়ামীলীগের সভাপতি ছাড়াও বিভিন্ন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি, কক্সবাজার মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক দৈনিক কক্সবাজার সম্পাদক মরহুম মোহাম্মদ নুরুল ইসলামের পুত্র এবং পত্রিকাটির প্রধান বার্তা সম্পাদক। তিনি শ্রীম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব, সম্প্রতি গঠিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নিয়ন্ত্রণাধীন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের (এআইএসসি) সহ সভাপতি, বাংলাদেশ ফেডারেশ সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের কেন্দ্রিয় সদস্য ছাড়াও নানা সংগঠনের সাথে জড়িত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।