১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩ | ২৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম

বার্তা পরিবেশক: 

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে দলীয় জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই মনোনয়ন পত্র দাখিল করেন এমপি জাফর আলম।

এ সময় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা ও সাধারণ সম্পাদক মকছুদুল হক চুট্টু (উপজেলা ভাইস চেয়ারম্যান), চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

এদিকে মনোনয়ন পত্র জমাদানের আগেই স্বতন্ত্র প্রার্থী জাফর আলম শতাধিক আলেম-ওলেমার উপস্থিতিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় তিন উপজেলার সিংহভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দলীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী জাফর আলম বলেন, ‘নির্বাচনের মাঠে আমি আছি। আগামী ৭ জানুয়ারী চকরিয়া-পেকুয়া-মাতামুহুরীবাসীর জয় অবশ্যাম্ভাবী।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।