মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার সৈকতে ঝুলন্ত ও ভাসন্ত দু’তরুণের মরদেহ উদ্ধার

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সৈকতের কবিতা চত্বরের ঝাউগাছে ঝুলন্ত ও ইনানী সৈকতে ভাসমান অবস্থায় দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) বেলা ১১টার দিকে পৃথক সময়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি উদ্ধারকারিরা।
তবে, কবিতা চত্বরের ঝাউবনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা যুবকের বয়স ২০-২২ বছর আর ইনানী সৈকতে ভেসে আসা যুবকের বয়স ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, কবিতা চত্বর এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তরুণের মরদেহ ঝুুলছে এমন খবর পেয়ে কক্সবাজার সদর থানার পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
কক্সবাজার মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ফাঁসিতে ঝুলন্ত তরুণের পরণে সাদা পাঞ্জাবি-পায়জামা রয়েছে। তার পরিচয় সনাক্তে কাজ চলছে।
কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, টুরিস্ট পুলিশ ইনানী সাব-জোনের ইনানীস্থ রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পার্শ্বে, শফির বিল প্রাইমারি ইস্কুলের কাছে সমুদ্রের কিনারে একটি অজ্ঞাত নামা তরুনে মরদেহ মিলেছে। তার বয়স অনুমান (৩০) বছর। গায়ে কালো হাফহাতা গেঞ্জি, পরনে কাল হাফ প্যান্ট রয়েছে। গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফিট ৬ ইঞ্চি। মুখে খোঁচা খোঁচা দাড়ি রয়েছে। সকালে স্থানীয় কিছু মানুষ লাশটি দেখতে পেয়ে ট্যুরিস্ট পুলিশকে সংবাদ দেয়। টুরিস্ট পুলিশ ইনানী পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, ইনানী ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমানের মরদেহটি থানায় আনার পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় এখনে মিলেনি। পুলিশ তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।

শেয়ার করুন