মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কক্সবাজার সৈকতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা কুমিল্লার মোহাম্মদ আরিফ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে সৈকতের সী গাল পয়েন্টের সৈকতের হাটু পানিতে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান এ শিক্ষার্থী। এরপর সৈকতের লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন। মোহাম্মদ আরিফ (২১) কুমিল্লার মুরাদনগর কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।
সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন জানান, একই এলাকার মৃত বাবুল খানের ছেলে আসিফ খান (২১) নামের এক বন্ধুকে সাথে নিয়ে ২ জন কক্সবাজার আসেন গত বুধবার। তারা ২ জন কলাতলীর সী সান হোটেলে অবস্থান নিয়ে ছিলেন। বৃহস্পতিবার সৈকতে বেড়াতে গিয়ে হাটু পানিতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। লাইফ গার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, সৈকত থেকে আনা ব্যক্তি হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেছে। প্রাথমিকভাবে হৃদক্রিয়া বন্ধ হয়ে এ মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন