মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজার সীমান্ত থেকে এক নৌকা, ৩৮ রোহিঙ্গাকে ফেরত

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের নাফ নদীর সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশকালে একটি নৌকাসহ অন্তত ৩৮ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
সোমবার উখিয়ার বালুখালী ও আঞ্জুমান পাড়া সীমান্ত ও টেকনাফের নাফ নদীর হ্নীলা পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে বিজিবির কর্মকর্তারা জানান।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রাসেল বলেন, হ্নীলার পয়েন্টে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একটি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দলের বাধার মুখে নৌকাটি রোহিঙ্গাদের নিয়ে আবার মিয়ানমারে ফেরত যায়।

নৌকাটিতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল বলে রাসেল জানান।

গত ১ ডিসেম্বর থেকে সোমবার পর্যন্ত টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাবাহী ১০৩ টির বেশি নৌকা ফেরত পাঠানো হয় বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

এছাড়া উখিয়ার বালুখালী ও আঞ্জুমান পাড়া সীমান্ত থেকে অনুপ্রবেশকারী ২৮জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান।

তিনি বলেন, ভোরে অনুপ্রবেশের চেষ্টায় থাকা রোহিঙ্গাদের মধ্যে ছয় পুরুষ, সাত নারী ও ১৫ জন শিশু ছিল।

গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ১০৮ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলে ইমরান জানান।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। সেই থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রায় প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তবু সীমান্ত বাহিনীকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে তারা।

আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর রাখাইনে কিভাবে হত‌্যা-ধর্ষণ চলছে সেই বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিজ্ঞা

শেয়ার করুন