মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কক্সবাজার সাংবাদিক কোষ সর্বত্র পাওয়া যাচ্ছে

শেয়ার করুন

Cover-1

সাংবাদিক আজাদ মনসুর প্রণিত গবেষণাধর্মী গ্রন্থ কক্সবাজার সাংবাদিক কোষ সর্বত্র পাওয়া যাচ্ছে। গেল ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমী নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বইটি ই-বুক অ্যাপসের মাধ্যমে সারাবিশ্বে ছড়িয়ে দিতে চুক্তিবদ্ধ হয়েছেন চড়–ই ডট কম নামে একটি সফ্টওয়ার প্রতিষ্ঠানের সাথে। ফলে দেশের বাইরে থাকা কক্সবাজারের সন্তানদের পাশাপাশি সকল বাংলা ভাষাভাষি যে কেউ ই-বুক অ্যাপসের মাধ্যমে বইটি ক্রয় করার সুযোগ পাবেন।
বইটির প্রণেতা আজাদ মনসুর কক্সবাজারসহ দেশ-বিদেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জীবন ও কর্ম ভিত্তিক জীবনালেখ্য’র দলিল, কক্সবাজার জেলার সংক্ষিপ্ত পরিচিতি, ভৌগোলিক অবস্থান, প্রাচীন ঐতিহ্য, ইতিহাস, অর্থনীতি, চিত্তাকর্ষক স্থান, সংবাদপত্র ও সাংবাদিকতা, সাংবাদিকতার ইতিহাস, কক্সবাজারের সাংবাদিকতা, কক্সবাজারে মুদ্রণশিল্প, সেকাল-একালের সংবাদপত্র, জেলা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল, একালের সাংবাদিক সংগঠন, প্রেসক্লাব, সাহিত্য-সাংস্কৃতিক, নাট্য-ক্রীড়া সংগঠন, জেলার বিজ্ঞ আইনজীবীদের যোগাযোগ মাধ্যমসহ সংক্ষিপ্ত তালিকা, কক্সবাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা, হোটেল-মোটেল, কটেজ, রেস্তোঁরা, সরকারি রেস্ট হাউস, সরকারি-বেসরকারি দপ্তরের প্রয়োজনীয় যোগাযোগ মাধ্যম, হাসপাতাল ডায়াগনিস্টিক সেন্টার, ব্যাংক, পর্যটন’র সার্বিক বিষয়-আশয় নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যবিবরণীসহ জেলার প্রায় দু’শত সাংবাদিকদের জীবনালক্ষ্য নিয়েই কক্সবাজার সাংবাদিক কোষ মলাটবদ্ধ হলো। প্রায় ৩০০ পৃষ্টার বইটির মূল্য রাখা হয়েছে ৬ শত ৫০ টাকা মাত্র। কক্সবাজার সাংবাদিক কোষ সংগ্রহ করতে বিভিন্ন উপজেলা থেকে লেখক এর ০১৮৪৫-৬৯৫৯১৬ মোবাইল নাম্বার ও জেলা শহরের লাল দীঘির পাড়স্থ খবর বিতানে পাওয়া যাবে।

শেয়ার করুন