মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-ইয়াছিন, সম্পাদক-সিফাত

শেয়ার করুন


প্রেস বিজ্ঞপ্তি;

কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ‘ছাত্রলীগ’ কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার শহর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাসান
ইকবাল রিপন ও সাধারণ সম্পাদক
শাকিল আজম। অনুমোদিত কমিটিতে
ইয়াছিন আরফাতকে সভাপতি ও আলভী হোছাইন সিফাতকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

এছাড়া, রাজন ওবায়েদ সহ-সভাপতি, তাসমুল হায়দার আবদি যুগ্ম-সাধারণ সম্পাদক, সায়েম শওকত সাংগঠনিক সম্পাদক ও মো সাঈদ উদ্দিন দপ্তর সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে গতকাল ১ সেপ্টেম্বর আগামী এক বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

উক্ত কমিটি বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার শহর শাখার কার্যক্রমে সবসময় নিয়োজিত থাকবে এবং বিভিন্ন
কর্মকান্ডে গতিশীল ভুমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসকে সাধারণ ছাত্রদের নিয়ে মুজিবপ্রেমী ঘাঁটি হিসাবে তৈরি করতে অগ্রণী ভুমিকা রাখবে।

এদিকে, আগামী এক মাসের মধ্যে একটি পুর্ণাঙ্গ কমিটি উপহার দিবে বলে আশা প্রকাশ করছে নবগঠিত এই স্কুল ছাত্রলীগ কমিটি। এই ব্যাপারে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন এই ছাত্রনেতারা।
স্কুল ছাত্রলীগ কমিটি অনুমোদন দেওয়ায়
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার শহর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন ও সাধারণ সম্পাদক
শাকিল আজমকে ধন্যবাদ জানান নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন