মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু, শতাধিক স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন

 

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। রোববার ইনানী সমুদ্র সৈকতের শফিরবিল এলাকা থেকে রেজুখাল ব্রিজ পর্যন্ত ৭৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় অন্যান্য স্থাপনা গুলোকে দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। একই সময় পৃথক অভিযানে সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখের রাস্তার উভয় পাশে গড়ে উঠা ৬৫ টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়। গত বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু হয়। প্রথমদিনের অভিযানে সমুদ্র সৈকতের নাজিরারটেক এলাকায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
ইনানী সমুদ্র সৈকতে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস।
সুগন্ধা পয়েন্টের অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) পঙ্কজ বড়–য়া। ওই অভিযানে আরো ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আব্দুস সোবহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়ার ইনানীর অভিযানে বনবিভাগ, পুলিশ ও আনসার সহযোগিতা করেন।

শেয়ার করুন