মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজার সদর হাসপাতালে ১৩৯ নতুন নার্স

শেয়ার করুন

১৩৯ জন নার্সের যোগদানের কারনে কক্সবাজার হাসপাতাল প্রাণ ফিরে পেয়েছে qআর মুখরিত হয়ে উঠেছে। নার্স সংকটের দুর্নাম কাটিয়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে সরকার। এখন কক্সবাজার সদর হাসপাতালে শতভাগ নার্সিং সেবা প্রদান নিশ্চিত করা হয়েছে।’

২৫ জানুয়ারী সদ্য যোগদানকারি ১৩৯ জন নার্সের ওরিয়েন্টশন কোর্সে সিভিল সার্জন ডা: পূঁ চ নু একথা বলেন।

সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: মো: আখতারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশন কোর্সে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: রেজাউল করিম বলেন-‘ নার্স হচ্ছে হাসপাতালের প্রাণ। হাসপাতালে নার্সরা সার্বক্ষনিক রোগিদের পাশে থেকে সেবা প্রদান করে। নার্সদের যথাযথ সেবার মাধ্যমে রোগিরা দ্রুত সুস্থ্য হয়ে উঠেন।

তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের দ্বিতীয় শ্রেণির মর্যদা দিয়ে যথাযথ মূল্যায়ণ করেছেন। আর সারা দেশে ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে চিকিৎসা সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন সরকার।’

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা: সুলতান আহমদ সিরাজি, ডা: আয়ুব আলী, নার্সিং ইনস্টিটিউটের সুপার ভাইজার অঞ্জলী দে, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি দৌলতুন্নেছা, সাধারণ সম্পাদক ছবি চক্রবর্তী ও জেলা পাবলিক হেলথ নার্স ফুলেন তনু।

এ সময় কক্সবাজার সদর হাসপাতালে নতুন ১৩৯ জন নার্স যোগদানের জন্য অত্যন্ত আন্তরিকভাবে কাজ করার জন্য সিভিল সার্জন ডা: পূঁ চ নু সহ অন্যান্য কর্মকর্তা ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নার্সেস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি দৌলতুন্নেছা ও সাধারণ সম্পাদক ছবি চক্রবর্তী।

সদর হাসপাতালে অভিসিক্ত ১৩৯ জন নার্স রোগিদের শতভাগ সেবা প্রদানে নিজেদের নিয়োজিত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ওরিয়েন্টশন কোর্সে। দিসিএম

শেয়ার করুন