মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার সদর, রামু, উখিয়ার ২১ ইউপিতে নৌকা প্রত্যাশী ৯৮ জন; বিদ্রোহীদের কঠিন বার্তা দিলো জেলা আ’লীগ

শেয়ার করুন


সংবাদ বিজ্ঞপ্তি: 

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কক্সবাজার সদর, রামু এবং উখিয়ার ২১টি ইউনিয়নের মোট ৯৮ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ। রোববার সকাল ১০টা থেকে ২১ ইউনিয়নের নৌকা প্রতীক প্রত্যাশীরা স্ব-স্ব জীবন বৃত্তান্ত নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ মনোনয়ন বোর্ডের সদস্যদের কাছে নিজেদের যোগ্যতার প্রমাণ উপস্থাপন করেন।
এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, শাহ আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, হেলাল উদ্দিন কবির, এডভোকেট তাপস রক্ষিত, এম.এ মঞ্জুর, আদিল উদ্দিন চৌধুরী, মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিদ্রোহী প্রার্থীদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা। বিশেষ করে বিগত নির্বাচনে যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রার্থী হয়েছিলেন তাদের নৌকা প্রতীক দেয়া হবেনা। একই সাথে জেলার তিন উপজেলায় মোট ৯৮ জন দলীয় মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করা হলেও যে ২১ জন নৌকা পাবে তাদেরকে যেন অন্যরা সবাই সহযোগিতা করে। সেখান থেকেও কেউ যদি আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিরোধিতা করে তাহলে কঠিন সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করা হবে বলে জানান জেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক।

শেয়ার করুন