৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজার সদরে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি পেলো ২৬ পরিবার

কক্সবাজার সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদরে ২৬ টি পরিবারের মাঝে  প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার কক্সবাজার সদর উপজেলা মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশ নামে এনজিও সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থাটির প্রজেক্ট ম্যানেজার মো. রিয়াজ উদ্দিন।
জেলা প্রশাসনের অনুমোদনের প্রেক্ষিতে ইসলামিক রিলিফ বাংলাদেশ নামে এনজিও সংস্থাটি এ প্রকল্প বাস্তবায়ন করছে।
কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় ১৪৯ টি ঘর নির্মান কাজ করছে এ সংস্থাটি। তৎমধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৬৬ টি ঘর নির্মান কাজ চলছে। যেখানে ইতিমধ্যে ২৬ টি বাড়ির নির্মাণ কাজ সমাপ্ত করে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়।
ঈদগাঁও ইউনিয়নে দুইটি, ইসলামাবাদ ইউনিয়নে চারটি, খুরুস্কুল ইউনিয়নে ৮টি, ঝিলংঝা ইউনিয়নে ৮টি, পিএম খালী ইউনিয়নে ১টি, ইসলামপুর ইউনিয়নে ১ টি, পোকখালী ইউনিয়নে দুইটি ঘর হস্তান্তর করা হয়।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মিল্টন রায় প্রধানমন্ত্রীর উপহারের ২৬টি পরিবারের মাঝে ঘর  হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর সকল গৃহহীন দের মাঝে ক্রমান্বয়ে প্রদান করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।