মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কক্সবাজার শহরে পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

শেয়ার করুন

কক্সবাজার  প্রতিনিধি:
কক্সবাজার শহরের বাজার ঘাটাস্থ নাপিতা পুকুরে গোসল করতে নেমে মারুফুল ইসলাম মাহি নামের কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
মাহি কক্সবাজার সিটি কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র এবং দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার  আবদুল মালেকের ছেলে। সকালে ফুটবল খেলে ৯ বন্ধু গোসল করতে নামলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুঁজি করে ডুবুরির দল। ইয়াছির লাইফগার্ড কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। প্রায় পাঁচ ঘণ্টার মাথায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, কয়েকজন বন্ধু মিলে গোসল করতে নেমে এমন ঘটনাটি ঘটেছে বলে আপাতত জেনেছি। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, স্বাভাবিক মৃত্যু ছাড়া কোনো মৃত্যুই সন্দেহের ঊর্ধ্বে নয়। অভিভাবকদের কোন অভিযোগ আছে কিনা, তদন্ত সাপেক্ষে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন