মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন

1397640827Cox-bazar1

কক্সবাজার শহরতলীর সমুদ্র তীরবর্তী মেরিন ড্রাইভ সংলগ্ন অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দক্ষিণ কলাতলীর শুকনাছড়ি বাজারে উক্ত অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, উর্ধতন মহলের নির্দেশে উক্ত অভিযান চালানো হয়েছে। অভিযানে সড়কের পাশে সরকারী জমিতে অবৈধভাবে স্থাপিত দোকানপাটসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ প্রশাসনকে সহায়তা করে।
স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার মরহুম মমতাজ আহমদ এডভোকেটের পরিবারের সদস্যরা গত প্রায় ১ দশক আগে উক্ত জমি দখল করে সেখানে দোকানপাট নির্মাণ করে এবং সালামী নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছে দোকানসমূহ ভাড়া দেয়। এভাবে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ সালামী নিয়ে প্রতি মাসে অর্ধলক্ষ টাকার বেশি ভাড়া আদায় করত কথিত জমিদাররা।
ব্যবসায়ীরা জানান, মরহুম মমতাজ আহমদ এডভোকেটের পরিবারের পক্ষে কক্সবাজার সরকারী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম ভাড়া ও সালামীর টাকা গ্রহণ করতেন। এসময় ব্যবসায়ীদের কাছ থেকে খালি নন জুডিশিয়াল স্ট্যাম্পেও দস্তখত নিয়ে রাখে। কিন্তু প্রশাসনের উচ্ছেদ অভিযানের মাধ্যমে জমিটি যে ব্যক্তি মালিকানাধীন নয়, তা ব্যবসায়ীদের কাছে স্পষ্ট হয়েছে। এবিষয়ে ব্যবসায়ীরা কথিত জমিদারের বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা করবেন বলেও জানান।
তবে কক্সবাজার সরকারী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম জমিটি তাদের পারিবারিক বলে দাবী করেন !

 

শেয়ার করুন