মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কক্সবাজার পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের মনোনিত নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি তারকামানের হোটেলের বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, সাবেক এমপি আবদুর রহমান বদি, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, এডভোকেট তাপস রক্ষিত, খোরশেদ আলম কুতুবী, ইঞ্জিনিয়ার বদিউল আলম, কাজী মোস্তাক আহমদ শামীম, ড.নুরুল আবছার, জিএম কাশেম, মিজানুর রহমান, নজিবুল ইসলাম, উজ্জ্বল কর, নাজমুল হোসাইন নাজিম, মিজানুর রহমান, আহসান সুমন, মুহিদুল্লাহ মুহিদ প্রমুখ।

সভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর পক্ষে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এসময় আগামী ২ মে বিকেল ৩টায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে একই ইস্যুতে বিশেষ বর্ধিত সভা আহবান করেছে জেলা আওয়ামী লীগ। সভায় সংশ্লিষ্টদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

শেয়ার করুন