৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার; নাগরিক সেবায় সন্তুষ্টি প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি পৌর ভবণে পৌঁছান। এসময় মেয়র মুজিবুর রহমান বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
পরিদর্শনকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, পৌরসভার প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর ইয়াছমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাছিমা আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় পৌরসভার নাগরিক সেবার মান ও চলমান উন্নয়ন কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন বিভাগীয় কমিশনার। পরে পৌরসভা কার্যালয় পরিদর্শন করায় বিভাগীয় কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।