৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজার পৌরসভার উপ নির্বাচনে প্রার্থীদের প্রচারনা শুরু

pic mahi election.psd
কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের উপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারনা মঙ্গলবার (৩১মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে প্রতিদ্বন্ধি প্রার্থীরা শুরু করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ মেছবাহ উদ্দিন উদ্দিন এর কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেন। এ ওয়ার্ডে ৩জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্ধি প্রার্থী সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন (পাঞ্জাবী), জাবেদ মোহাম্মদ কাইসার নোবেল (উটপাখি), কফিল উদ্দিন (টিউব লাইট), প্রতিক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা উন্নয়ন কর্মকান্ডের ফুল ঝুঁড়ি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া শুরু করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন থাকলেও কোন প্রার্থী প্রত্যাহার না করায় ৩জনই চূড়ান্তভাবে নির্বাচনের মাঠে রয়েছেন। আগামী ১৬ এপ্রিল এ ওয়ার্ডের উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মেছবাহ উদ্দিন জানান, সকাল ১০টায় প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধের পর প্রার্থীরা উন্মুক্তভাবে প্রচারনায় অংশ নিতে পারবেন। তবে নির্বাচনী আচরণ ভঙ্গের মত কোন অভিযোগ পাওয়া গেলে ওই প্রার্থীর বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন খালেদের মৃত্যুতে এ ওয়ার্ডে কাউন্সিলর পদটি শূণ্য হয়। খালী হওয়া পদটি পূরণ করতে লড়ে যাচ্ছেন প্রয়াত কাউন্সিলার সাইফুদ্দিন খালেদের ছোট ভাই কফিল উদ্দিন, দুইবার নির্বাচিত সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন ও জাবেদ মোঃ কাইসার নোবেল। এদের মধ্যে জসিম উদ্দিন ছাড়া অন্যদুজন প্রার্থী কাউন্সিলর নির্বাচনে প্রথম বারের মত অংশ নিচ্ছেন। তবে নির্বাচনী লড়াইয়ে কেউ হার মানতে রাজী নয় এমুহুর্তে। তিনজনেরই প্রত্যাশা ভোটারদের পূর্ণ সাড়া পেলে শূণ্য চেয়ারটি পূরণ করার। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি কে হাসে, এটাই দেখার অধির আগ্রহে আছেন পৌরবাসী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।