মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজার পরিবেশ, মানবাধিকার ও উন্নয়ন ফোরামের শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার পরিবেশ, মানবাধিকার ও উন্নয়ন ফোরামের উদ্যোগে শীতার্ত,সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান পরিচালক মোঃ ইলিয়াছ মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আজাদী’র জেলা প্রতিনিধি আহমদ গিয়াস।

শীতবস্ত্র বিতরণ কমিটির আহবায়ক ও পরিচালক(জনসংযোগ) সাঈদ মোঃ শুভ’র সঞালনায় অন্যান্যের মধ্যে দপ্তর সম্পাদক সিরাজুল মোস্তফা, মাদক ও দুর্নীতি বিষয়ক সম্পাদক আরমান কাদের,সহকারী সম্পাদক(দারিদ্রতা ও নিরক্ষরতা) রেজাউল করিম,সহকারী সম্পাদক(প্রকৃতি ও জীববৈচিত্রতা) জানে আলম শাকিল,সদস্য মোহাম্মদ আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে শহরতলীর অর্ধশতাধিক দরিদ্র নারী-পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন