২৪ এপ্রিল, ২০২৬ | ১১ বৈশাখ, ১৪৩৩ | ৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

কক্সবাজার তাওযীহুল উম্মাহ মডেল মাদরাসার হিফজের সবক প্রদান

 

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার শহরের অন্যতম দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান তাওযীহুল উম্মাহ মডেল মাদরাসার শিক্ষার্থীদের হিফজুল কুরআনের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের সিকদার মহলস্থ অস্থায়ী ক্যাম্পাসে সবক প্রদানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও মাদরাসার উপদেষ্টা মুফতি সুলাইমান কাসেমী।

তিনি বলেন, দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য কুরআনের শিক্ষাই একমাত্র হাতিয়ার। জীবনকে সাজাতে হলে ওহীভিত্তিক জ্ঞান আহরণ করতে হবে। তাই সন্তানদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে কুরআন শিক্ষা নিশ্চিত করা দরকার।

ঈদগাঁওর পূর্ব ফরাজি পাড়া জামে মসজিদের খতীব মাওলানা হাবিবুল্লাহর সভাপতিত্বে সবক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার মাদরাসা জায়েদ বিন সাবিতের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মুবিনুল হক, বড় বাজার জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ আবদুল্লাহ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী ও অভিভাবক মো. আবুল কালাম প্রমুখ।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ রহমতুল্লাহ হারেছের সঞ্চালনায় অনুষ্ঠানে পুরুষ মহিলা শাখার ৬ জন শিক্ষার্থীকে সবক প্রদান করেন মুফতি সোলাইমান কাসেমী।

অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথি, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান হাফেজ ক্বারী মুহাম্মদ রহমতুল্লাহ হারেছ।

এ সময় সহকারী পরিচালক হাফেজ জবীহ উল্লাহ, মুফতি নুরুল মোস্তফা, হাফেজ মুহাম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।