১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, জেলা কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলার শাখার সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে সংগঠন থেকে বিহষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা লংঘন ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যালাপে জড়িত থাকায় সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন না হওয়ায় জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়।

প্রসঙ্গত, ১২ জুনের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন মাসেদুল হক রাশেদ। যদি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রাশেদের ছোট্ট ভাই কক্সবাজার সদর উপজেলায় আওয়ামীলীগ মনোনয়নে নির্বাচিত চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। তিনি ছাত্রলীগের সাবেক দায়িত্বশীল নেতা এবং দীর্ঘদিনের জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিবের দায়িত্ব প্রাপ্ত হন। তাকেও বহিষ্কার করা হয়েছে। তাদের বোন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী তাহমিনা চৌধুরী লুনা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এক ভাই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। ওই সময় তিনি বহিষ্কার হন। মেঝ ভাই শাহিদুল ইসলাম সোহেল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সর্বশেষ বহিষ্কার করা হল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।