মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজার জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া উদ্বোধন করবেন আইজিপি

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) কক্সবাজার জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া উদ্বোধন করবেন আজ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী। কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্সে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। একইদিন রাত্রে তিনি জেলা পুলিশ আয়োজিত এক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রসঙ্গত, ৪ দিনের সফরে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বপরিবারে গত মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী বিকেলে কক্সবাজার আসেন।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) গত
৫ ফেব্রুয়ারী বুধবার টেকনাফের সেন্টমার্টিনে নবনির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন।

পরদিন ৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে। কক্সবাজার জেলা পুলিশের নির্ভরযোগ্য সুত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন