মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাক্ষাৎ

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি : 
কক্সবাজার জেলার গণমানুষের চেয়ারম্যান হিসেবে শাহিনুল হক মার্শাল’কে আখ্যায়িত করেছেন সদরের খুরুস্কুল ইউনিয়ন পরিষদের সদস্যরা।
বুধবার ৩০ নভেম্বর ২০২২ দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে অত্র পরিষদের সদস্য মোঃ নাছির উদ্দিন চৌধুরী, মোঃ ইসমাইল সোহেল, মোঃ গিয়াস উদ্দিন ও এম জানে আলম ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাক্ষাৎ করেন। এসময় তারা শাহিনুল হক মার্শাল’কে জেলার গণমানুষের চেয়ারম্যান হিসেবে আখ্যায়িত করেন।
একই দিন এনজিও’র শিক্ষা প্রকল্পের অধীনে কক্সবাজারের উখিয়া-টেকনাফে পরিচালিত স্কুল গুলোতে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বেতন বৃদ্ধি ও নানা দাবিতে জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল’কে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। সাক্ষাৎ পূর্বক স্মারকলিপি প্রদানকালে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সুরাহার আশ্বাস প্রদান করেন চেয়ারম্যান। গণমাধ্যম কর্মী ও ক্রীড়া লেখক-সংগঠক আনোয়ার হাসান চৌধুরী কর্তৃক ইন্টারনেটে প্রেরিত বার্তায় উপরোক্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন