৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসাইনের ঈদ শুভেচ্ছা

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আনোয়ার হোসাইনের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয়েছে। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আনোয়ার হোসাইন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদের অন্যতম দাবিদার বলে জানা যায় ।

কক্সবাজার জেলা ছাত্রলীগের ব্যানারে তার পক্ষে ঈদ শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বাণী প্রচার করেন কক্সবাজার জেলা ছাত্রলীগ পরিবার।উল্লেখ্য আনোয়ার হোসাইন কক্সবাজার এর ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান, তার বড়ভাই উপজেলা যুবলীগ নেতা ও মেজোভাই আলী আহমদ কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

এক বার্তায় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসাইন বলেন, প্রতি বছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় ঈদ। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। এই শান্তি সম্প্রীতি আগামী দিনেও দেশে বজায় থাকুক এই কামনা করি। ঈদুল আযহার শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায় সকলকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছান্তে,
আনোয়ার হোসাইন,
সাধারন সম্পাদক পদপ্রার্থী,
কক্সবাজার জেলা ছাত্রলীগ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।