৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজার ক্রিকেট স্কুল (সিসিএস) এর কৃতি ছাত্র সাজ্জাদের বিকেএসপি গমন

teknaf pic 03-04-15
কক্সবাজারের স্বনামধন্য ক্রিকেট একাডেমি কক্সবাজার ক্রিকেট স্কুল (সিসিএস) এর উদীয়মান ক্রিকেটার সাজ্জাদ হোসেন (ফরম নং-২৭৬) দক্ষিণ এশিয়ার একমাত্র ক্রীড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) শ্রেণি- ৭ম , ক্রিকেট ডিসিপ্লিনে উইকেট কিপার ও বামহাতি ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছে। সাজ্জাদ গত ১ বছর ধরে  এম. আশরাফুল আজিজ সুজন (ক্রিকেটার) এবং আহম্মদ হোসেন (কোচ) এর নিবিড় তত্ত্বাবধানে  ছিলো। কক্সবাজার ক্রিকেট স্কুল তার উত্তরোত্তর সাফল্য কামনা করছে।
উল্লেখ্য যে, কক্সবাজার শহরের মোহাজের পাড়ার হতদরিদ্র ঘরের সন্তান সাজ্জাদ হোসেন। বাবা সোহরাব হোসেন পেশায় একজন তরকারি ব্যবসায়ী এবং মা নুর আয়েশা বেগম গৃহিণী। সাজ্জাদ কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় সাফল্যের সাথে বিকেএসপিতে সুযোগ পেয়েছে। তাকে যারা আর্থিক ও মানসিকভাবে সহায়তা করেছেন তারা হলেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, পৌর মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পরেশ কান্তি দে, পিটিআই ইনস্ট্রাক্টর (ক্রীড়া) নুরুল আলম, ইঞ্জিনিয়ার আতিক সাহেব, সেতু, জাহাঙ্গীর আলম, ওসমান, রুবেল, আবছার কামাল ( সভাপতি একতা ক্লাব) আবছার (ক্রিকেটার), জুনায়েদ, শাহজাহান, মিন্টু, বিপু, গোলাপ এবং কক্সবাজার ক্রিকেট স্কুলের পরিচালনা পর্ষদ। আপনাদের সবাইকে সিসিএস এর পরিচালনা পর্ষদ ও সাজ্জাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সাজ্জাদের সফলতার জন্য জেলাবাসীর দোয়া কামনা করছি। কক্সবাজার ক্রিকেট স্কুল প্রতিদিন বিকাল ৩টা হতে বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে  নিয়মিত অনুশীলন করিয়ে যাচ্ছে। ভর্তি ইচ্ছু ক্রিকেটাররা যোগাযোগ করতে পারেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।