২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকীকরণ হতে যাচ্ছে

এক কোটি টাকা বরাদ্দে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালকে আধুনিকীকরণ প্রকল্পের কাজ শুভ উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র মুজিবুর রহমান। শুক্রবার সন্ধ্যায় গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক কাজ শুরু করেন তিনি।
কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম জানান, দ্রুত সময়ের মধ্যে টার্মিনালের পার্কিং, লাইটিং এবং পাবলিক টয়লেট নির্মাণসহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। কাজগুলো শেষ হলে টার্মিনালের সমস্যা সমাধানের পাশাপাশি দৃষ্টিনন্দনও হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্ধ সরূপ এক কোটি টাকার এ কাজ হচ্ছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, “স্থানীয় সরকার বিভাগের সচিব কক্সবাজারের কৃতি সন্তান হেলালুদ্দীন আহমেদের আন্তরিক প্রচেষ্টায় এ বরাদ্ধ পাওয়া গেছে। শুধু টার্মিনাল সংস্কারের কোটি টাকা বরাদ্ধ নয়, কক্সবাজার পৌরসভা তথা পর্যটন নগরীকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলতে আরও শত শত কোটি টাকার প্রকল্প দেয়াসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন আমাদের ভূমিপুত্র। এ জন্য মাননীয় সচিব মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

এদিকে কাজের শুভ উদ্বোধনকালে কক্সবাজার চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, হোটেল মোটেল গেষ্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।