মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজার কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারে নেয়া হয়েছে ঈদ-উল-ফিতর পালনের ব্যাপক প্রস্তুতি। সংশ্লিষ্ট সকল প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
কক্সবাজার কেন্দ্রিয় ঈদগাহ মাঠে জেলার প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পৌরসভার ব্যবস্থাপনায় এতে প্রায় ২০ হাজার মুসলমান ঈদের নামাজ আদায় করতে পারবে।
নামাজে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব ও চট্টগ্রামের সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক।
এছাড়া কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে সকাল ৯ টায় এবং বদর মোকাম জামে মসজিদে ঈদের জামাত সকাল ৯টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন