মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের স্বাধীনতা দিবসের আলোচনা সভা সম্পন্ন

শেয়ার করুন


মহান স্বাধীনতা দিবস ও সংগঠনকে গতিশীল করার লক্ষে কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামে’র এক আলোচনা সভা সম্পন্ন হয়েছে। ২৬ মার্চ রবিবার বিকেল ৫ টার সময় কক্সবাজার শহরের অভিজাত হোটেল জামান‘র হল রুমে অনুষ্টিত হয়। কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীবের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন বেলাল ও কিড্স টেলিভিশনের এইচআরডি ও চট্টগ্রাম জেলা উপকুলীয় সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এম আমিনুর রহমান।
বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক এম. শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক সরওয়ার কামাল, অর্থ সম্পাদক এম. রমজান আলী , প্রচার সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন , নির্বাহী সদস্য কামাল শিশির, নিজাম উদ্দিন। উপস্থিত ছিলেন সদস্য আমান উল্লাহ আমান, নজরুল ইসলাম, মারজান আহমদ চৌধুরী ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরনা, তাই সাংবাদিকদের স্বাধীনতা বা ২৬ মার্চ‘এ উদ্বোদ্ধ হয়ে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান। এবং সংগঠনের ৭ম বছর অগ্রযাত্রা বাস্তবায়ন করা সহ ফোরামের সকল সদস্য সেন্টমার্টিনে আনন্দ ভ্রমনের সিদ্ধান্ত গৃহিত হয়। যুগ্ম সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদটি গণমাধ্যমে প্রেরিত।

শেয়ার করুন