৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার উত্তর বনবিভাগের অভিযানে দুই হেক্টর বনভুমি দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলহাজারা বনবিট এলাকায় দুই হেক্টর  সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ। সোমবার সকালে বনবিভাগ এই অভিযান চালায়। কক্সবাজর উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দীন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
ক্ষুদে বার্তায় তিনি দাবি করেন, বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় ফোরকান, করিম, সুলতান, গিয়াসউদ্দিনের নেতৃত্ব একদল দখলবাজ সরকারি সংরক্ষিত বনভূমি দখল করে  ঘর নির্মাণ করার চেষ্টা করে আসছিল। গোপন সংবাদে খবর পেয়ে ঘেরাবেড়া ভেঙ্গে দিয়ে দুই হেক্টর জায়গা দখলমুক্ত করা হয়। তিনি বলেন, দখলবাজ চক্রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অভিযানে ডুলহাজারা বনবিট কর্মকর্তা, সিপিজির সদস্য সহ অনেকেই উপস্থিত ছিলেন।
কক্সবাজার  উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)  মো. আনোয়ার হোসেন সরকার সকল দখলবাজদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।