৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩ | ১৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র এডমিশন ফেয়ার উদ্বোধন

ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড় দিয়ে কক্সবাজার অঞ্চলের প্রথম ও একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এডমিশন ফেয়ার শুরু হয়েছে। সামার-২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা গতকাল বুধবার কক্সবাজার শহরের কলাতলীস্থ বিশ্ববিদ্যালয়’র ক্যাম্পাসে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. তৌহিদ হোসাইন চৌধুরী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান (বোর্ড অব ট্রাস্টিজ) বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন মো. মুজিবুর রহমান ভর্তিমেলা উদ্বোধন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবা সুলতানা শিউলি, ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিশ্ববিদ্যালয়’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগীয় চেয়ারম্যান ও প্রধানসহ সকল বিভাগের শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দুই দিনের এই মেলা শেষ হবে আজ বৃহস্পতিবার।
এদিন বিকেল তিনটা থেকে রাত ৮ টা পর্যন্ত নামকরা শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে কাওয়ালী সন্ধ্যা। উন্মুক্ত এই অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত।
উল্লেখ্য, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে সামার-২০২৪ এ অনার্স প্রোগ্রাম বিবিএ, এলএলবি, সিএসই, ইংরেজী, বিএইচটিএম, ইসলামিক স্টাডিজ, মাস্টার্স প্রোগ্রাম এমএ ইন ইংলিশ (এক বছর ও দুই বছর), এমবিএ (ফিন্যান্স এন্ড এইচআরএম), ইএমবিএ (ফিন্যান্স এন্ড এইচআরএম), আরএমবিএ ফিন্যান্স এন্ড এইচআরএম), এমএ ইন ইসলামিক স্টাডিজ। স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম ছাড়াও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইয়েন্স, ডিপ্লোমা ইন এইচটিএম, ডিপ্লোমা ইন কম্পিউটার সাইয়েন্স, সার্টিফিকেট কোর্স ইন ইংরেজী, সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার সাইয়েন্স প্রোগ্রামে ভর্তি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।