মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজার আইন কলেজের দূর্নীতির তদন্ত ধামাচাপা দিতে মরিয়া

শেয়ার করুন

ain colleg pic
কক্সবাজার আইন কলেজের অনিয়ম দূর্নীতির তদন্ত ধামাপাচা দিতে মরিয়া হয়ে উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত অফিস সহকারী।
গতকয়েকদিনে দৈনিক সাগরদেশসহ স্থানীয় কয়েকটি পত্রিকায় আইন কলেজের অনিয়ম নিয়ে কয়েক পর্ব সংবাদ প্রকাশিত হওয়ার পর কলেজের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। এর প্রেক্ষিতে গভর্নিং বড়ির সভাপতি জেলা প্রশাসক এডিসি এস এম হাবিবুর রহমানকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছে।
সূত্র জানিয়েছে, গত কয়েকদিন ধরে এক প্রভাবশালী গভর্নিং বড়ির সদস্যকে নিয়ে জেলা প্রশাসকের সাথে দফায় দফায় বৈঠক করেছে। বর্তমানে কথিপয় ওই গভর্নিং সদস্যকে সঙ্গে নিয়ে ২০১৩-২০১৪ অর্থ বছরের অর্ধকোটি টাকার ব্যয় নিরক্ষন প্রতিবেদন অনুমোদন নিতে তোড়জোড় শুরু করেছেন কক্সবাজার আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এডভোকেট মো. বাহার উদ্দিন ও নুরু হুদা।
ইতিমধ্যেই তিনি এসব ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন করিয়ে নিয়েছেন। এটি গভর্নিং বডির বৈঠকে অনুমোদন করিয়ে নিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে জানা গেছে।
এদিকে, গত ৪ মার্চ দৈনিক সাগরদেশ পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশ হওয়ার পর আইন কলেজের অফিস সহকারী নুরু হুদার কক্ষটি পরিস্কার করে অন্যরকম সাজিয়ে রাখা হয়েছে। তবে ছাত্র-ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এখনো থামেনি অবসরপ্রাপ্ত অফিস সহকারী নুরুল হুদার এমনটা অভিযোগ একাধিক ছাত্র-ছাত্রীদের।

শেয়ার করুন