মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে ৬ ও ৭ নভেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভা

শেয়ার করুন

CoxsBazar_District_Map_Banglades
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে’র) কার্যনির্বাহী কমিটির দু’দিনব্যাপী সভা এবার পর্যটন রাজধানী কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে। ৬ নভেম্বর রোববার সকালে সাগর পাড়ের তরকামানের হোটেল কক্স টুডে’র সম্মেলন কক্ষে এ সভা শুরু হবে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য এই সভায় যোগদানের জন্য সারাদেশের দশটি ইউনিয়নের সাংবাদিক নেতৃবৃন্দসহ বিএফইউজের কেন্দ্রীয় নেতারা আজ সকালে কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল জানিয়েছেন- সাংবাদিক নেতৃবৃন্দ কক্সবাজারের গুরুত্বপর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন। এছাড়াও তাঁরা কক্সবাজারের সাংবাদিকদের সাথে নিয়ে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন কর্মসূচীতে অংশ নিবেন। বিএফইউজের কার্যনির্বাহী কমিটির এই সভা সফল করার জন্য স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন সিবিইউজে নেতৃবৃন্দ।

শেয়ার করুন