মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

কক্সবাজারে ৩৬ লাখ টাকা রাজস্ব আদায়

শেয়ার করুন

1478356652-11478356652-1কক্সবাজারে চার দিনব্যাপী আয়কর মেলা শনিবার সমাপ্ত হয়েছে। মেলায় রাজস্ব আদায় করা হয়েছে ৩৬ লাখ টাকা। ২ নভেম্বর মেলা শুরু হয়ে ৫ নভেম্বর শেষ হওয়া মেলায় স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে সেবা গ্রহণকারীরা।

কর অঞ্চল চট্টগ্রাম-৪-এর অতিরিক্ত কর কমিশনার মো. মফিজ উল্লাহ জানান, কক্সবাজারে চার দিনব্যাপী আয়কর মেলায় রাজস্ব আদায় করা হয়েছে ৩৬ লাখ টাকা। সেবা গ্রহণকারীর সংখ্যা ১০ হাজার। আয়কর রিটার্ন করেছেন ১১০০। নতুন টিএন গ্রহণ করেছেন ২২১ জন।

তিনি আরো জানান, বিগত দুই বছরের তুলনায় মেলায় অংশগ্রহণকারী ও কর প্রদানকারীর সংখ্যা এবং রাজস্ব আদায় বেড়েছে।

২০১৪ সালে ৩৩৫টি রিটার্ন জমার বিপরীতে আদায় ছিল ১৪ লাখ ২৭ হাজার ৩০৫ টাকা আর ২০১৫ সালের মেলায় ৬৯৮টি রিটার্নের বিপরীতে আদায় ছিল ২৭ লাখ ৫৮ হাজার ৬৬৮ টাকা। এবার রিটার্ন জমা পড়েছে প্রায় ১ হাজার ১০০ আর আদায় রয়েছে ৩৬ লাখ টাকা।

মো. মফিজ উল্লাহর মতে, রাজস্ব প্রদানে সচেতনতা বাড়ায় দিন দিন করদাতার সংখ্যা বাড়ছে। আরো জনসচেতনতা বাড়ানো গেলে রাজস্ব আদায়ও বাড়বে বলে আশা করছেন তিনি।

শেয়ার করুন