মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে ২ জনের করোনা শনাক্ত: সদরে ১, টেকনাফে ১

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার ১৮ জুলাই ২৭ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মাত্র ২ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১ জন ও টেকনাফ উপজেলায় ১ জন এর রিপোর্ট পজেটিভ আসে।

একইদিন বাকী ২৫ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩১৪১ জনে পৌঁছেছে। শনিবার ১৭ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৩১৯৭ জনের। গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট শুরু হওয়ার পর থেকে আজ শনিবার ১৮ জুলাই সর্বনিম্ম সংখ্যক নমুনা টেস্ট করা হলো।

শেয়ার করুন