মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে ২৮ জনের করোনা শনাক্ত, সর্বোচ্চ মহেশখালিতে

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

বুধবার (২৯ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩৩৫ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। ৩৩৫ জনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৬ জন। যার মধ্যে কক্সবাজার জেলায় ২৮জন, বান্দরবান জেলায় ৬ জন এবং আগে আক্রান্ত হওয়া ২জন পুরাতন রোগীর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজারে পাওয়া ২৮ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৬ জন, উখিয়া উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ৪ জন, টেকনাফ উপজেলায় ১ জন, রামু উপজেলায় ৩ জন, পেকুয়া উপজেলায় ১ জন এবং মহেশখালী উপজেলায় ১১জন করোনা রোগী সনাক্ত করা হয়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের পাওয়া ২৮ জন সহ কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩৩২৯ জনে পৌঁছেছে। বুধবার (২৯ জুলাই) পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৬৪৯৬ জনের।

কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ জুলাই পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে, ৫৩ জন স্থানীয় নাগরিক ও ৬ জন রোহিঙ্গা শরনার্থী।

শেয়ার করুন