মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে ২২ লাখ টাকা কৃষি ও পল্লী ঋণ পেলো দরিদ্র জনগোষ্ঠী

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারে দরিদ্র জনগোষ্ঠীর উদ্যোক্তাদের মাঝে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে কলাতলীর একটি হোটেলের বলরুমে পদক্ষেপ ও প্রিমিয়ার ব্যাংকের এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পদক্ষেপ-মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ সালেহ বিন সামসের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
এসময় তিনি বলেন, দারিদ্রতা বিমোচনে সরকারের পাশাপাশি কাজ করে আসছে পদক্ষেপ ও প্রিমিয়ার ব্যাংক। ক্ষুদ্র উদ্যোক্তাদের সল্প সুদে ঋণ প্রধানের মাধ্যমে সাবলম্বী করতে চায় তারা।
অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংকের ইউনিট প্রধান মনিরুজ্জামান ও বারিধারা শাখার ব্যবস্থাপক আব্দুল আজিম বক্তব্য রাখেন।
এসময় পদক্ষেপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক শামসুজ্জামান লেলিন, সহকারী পরিচালক শফিকুল ইসলাম, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র চট্টগ্রাম দক্ষিন জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার মিজানুর রহমান, উত্তর জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার উত্তম কুমার সরকার, সিনিয়র ব্যবস্থাপক খান মোহাম্মদ গোলাম মোস্তফা, কক্সবাজার এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ নবিউল ইসলাম, সাতকানিয়া-আনোয়ারা এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার ধিমান কান্তি রায় ও আব্দুর রহিম, চট্টগ্রাম দক্ষিণ জোনের সিনিয়র ব্যবস্থাপক মোঃ মাসুদুর রহমান, চট্টগ্রাম এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার আলমগীর হোসেনসহ জোনের বিভিন্ন ব্রাঞ্চ থেকে আগত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলার অন্তত: ১০জন নারী-পুরুষ উদ্যোক্তার মাঝে প্রায় সাড়ে ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন